, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় খালের মাটি ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দামুড়হুদায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড; মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান  চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় হারুন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই নবাব আলী ও ওসমানপুর পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালান। অভিযানের একপর্যায়ে আলমডাঙ্গা থানাধীন ২ নম্বর হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের লাল চাঁদের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুন ওসমানপুর মালিথাপাড়ার বাসিন্দা। তিনি চাঁন মিয়া ওরফে চান্দুর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হারুনের কাছ থেকে ৩১ (একত্রিশ) পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

মামলার ঘটনায় উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও মদদদানের সঙ্গে আরও ৪ জন সহযোগী আসামি এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এসআই নবাব আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় খালের মাটি ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে