, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে
  • ৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তিনি থানায় পৌঁছালে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল টিমের কার্যক্রম সক্রিয় রাখা, বিট পুলিশিং কার্যক্রম আরও বেগবান করা, ওয়ারেন্ট তামিল এবং মামলার আসামিদের গ্রেফতারে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যৌক্তিক সময়ের মধ্যে মামলার তদন্ত ও নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশনা দেন।

পুলিশ সুপার বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ব্যারাকের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের ছুটি মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইল। এ সময় থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে