, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য চুয়াডাঙ্গায় মাথাবিহীন অর্ধগলিত দেহাবশেষ নিখোঁজ রাফিনের বলে পরিবারের দাবি চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন চুয়াডাঙ্গয় দুই ভূয়া কবিরাজ গ্রেফতার

দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বাংলাদেশী ওই যুবকের বাড়ী দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়নগর গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি। শনিবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩ এস পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহলদল। এ সময় জুলফিকার সীমান্তবর্তী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল।
জুলফিকারের বড় ভাই আবু তালহা বলেন,আমার মা ছোট ভাই জুলফিকার কে ছাগলের জন্য ঘাস আনতে বললে সে বাড়ি থেকে বস্তা-হাসুয়া নিয়ে বের হয়। এরপর আর ফিরে আসেনি। বিকেলে আমরা জানতে পারি সে বর্ডারের মাঠে ঘাস কাটছিল। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তারপর দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে আমরা বিষয়টি জানাই। এখন অপেক্ষায় আছি। তবে তার ভাগ্যে কি ঘটেছে জানতে পারিনি।
বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে তাকে ভারতের রানাঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।
জনপ্রিয়

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির

দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে