শিমুল রেজা,
দর্শনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১১ জুন ) সন্ধ্যায় যোগদান করেন তিনি। এর আগে, বাগেরহাটের চিতলমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তার আগমনে দর্শনা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে দর্শনা থানা এলাকায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
“ দর্শনা থানাধীন একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবে। জনগণের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।” এলাকাবাসীর প্রত্যাশা, নতুন ওসির দৃঢ় ও পেশাদার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত দর্শনা থানা এলাকায় মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত
ওসি মো. নজরুল ইসলামের বাড়ি যশোর সদর । তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনী যোগদান করেন।




















