, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

  • প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে
  • ৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টায় বিসিক কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য পরিদর্শন ও মান যাচাই করেন। এ সময় তিনি স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

এ সময় তিনি বিসিকের শিল্প প্লট বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রতিষ্ঠানটির চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিসিকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও উদ্যোক্তাবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিসিকের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র শিল্প খাতের প্রসারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে