, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড চুয়াডাঙ্গার বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ক্ষমতার মোহে নয়,বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই পথচলার মূল শক্তি, আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত পেট্রোল–অকটেন-কেরোসিনের দাম বাড়লো লিটারে ৫ টাকা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশু সহ আটক ১০ দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত: আহত ১ দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ হাসানের সৌজন্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে
  • ১১ পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলে বের হন। টহলরত অবস্থায় রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন তথ্য পান যে, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে একটি বিদেশি পিস্তল পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটির নিচ থেকে একটি পুরাতন বিদেশি তৈরি সচল ৭.৬৫ বোর পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা অবস্থায় তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা ছিল এবং গুলিগুলোর পেছনে “KF 7.65” খোদাই করা ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে রাত ৯টা ৫ মিনিটে জব্দ করা হয়। পরে আলামতগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে জীবননগর থানার মালখানায় জমা দেওয়া হয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, গতকাল রাত ১১ টার দিকে ৫৮-বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেয়। এছাড়াও বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দামুড়হুদা ও দর্শনায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার মেদিনীপুর সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে