, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে
  • ৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক উজ জামান।

জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীকক্ষে চলমান পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠগ্রহণের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার মান, শ্রেণিকক্ষের পরিবেশ এবং পাঠদানে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

এছাড়াও তিনি বিদ্যালয়ের মাঠ, ভবন ও শ্রেণিকক্ষের সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামোগত বিষয়গুলো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করার বিষয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে সরেজমিন পর্যবেক্ষণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময় : ১৭ ঘন্টা আগে