, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় আবারো শীতজনি রোটাভাইরাস ডায়রিয়া রোগের বৃদ্ধি

  • প্রকাশের সময় : ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭৩ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলাজুড়ে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে এবং ভর্তি থাকছে ধারণ ক্ষমতার চেযে পাঁচগুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ২০ জনের স্থানে এক থেকে দেড়শ জন ভর্তি থাকছে। একারণে সংকট দেখা দিয়েছে বেড, ঔষধ, সাপ্লিমেন্ট স্যালাইন সেট। রোগীরা বেড না পেয়ে কষ্ট করে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। শনিবার ( ১৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছে দেড়শজন।এদের মধ্যে বেশীর ভাগই শিশু।

সদর হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডে সামান্য পরিমাণ জায়গা ফাঁকা নেই। মেঝেতেও চলছে চিকিৎসা। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। সীমিত জনবল নিয়ে একসঙ্গে এত বিপুল সংখ্যক রোগী সামলানো কঠিন হয়ে পড়েছে। অনেক শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। শীতের এই সময়ে ঠান্ডা মেঝেতে অসুস্থ শিশুদের নিয়ে বসে থাকতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মায়েরা।

ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মা শাহিনা খাতুন বলেন, তার দুই বছরের ছেলের হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এসে দেখেন কোনো বেড খালি নেই। ঠান্ডা মেঝেতেই শিশুকে নিয়ে বসে থাকতে হচ্ছে।

আরেক অভিভাবক মর্জিনা খাতুন বলেন, রাতে শীত বেশি থাকায় মেঝেতে বাচ্চাকে নিয়ে থাকা খুব কষ্টের, তবুও উপায় নেই। গত ৩ দিন ধরে ছেলেকে নিয়ে আছি। রোগীদের প্রচুর চাপ। তবে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার জানান, প্রতিদিনই ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। যদি ছুটি হচ্ছে ৩০ জন ভর্তি হচ্ছে ৪০ থেকে ৫০ জন। লোকোবল কম থাকায় রোগী সামলাতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আরও তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অভিভাবকদের সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। ডায়রিয়া খুব মারাত্মক নয়, কিন্তু সময়মতো চিকিৎসা না হলে পানিশূন্যতা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। ভাইরাসজনিত রোগ হওয়ায় রোটা ভাইরাসে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। এ ভাইরাসের বিরুদ্ধে এখনো নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। তাই চিকিৎসার মূল ভরসা ওরাল স্যালাইন। শিশুদের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। ছয় মাসের বেশি বয়সি শিশুদের নরম খাবার, কাঁচকলা ভর্তা, ডালের পানি খাওয়াতে হবে এবং প্রতিবার পাতলা পায়খানার পর স্যালাইন খাওয়ানো বাধ্যতামূলক।

কর্তব্যরত চিকিৎসকরা শীতের এ মৌসুমে পচ-বাসি খাবার না খাওয়া এবং ঠান্ডা থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় আবারো শীতজনি রোটাভাইরাস ডায়রিয়া রোগের বৃদ্ধি

প্রকাশের সময় : ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬