, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ৯ পড়া হয়েছে
শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার (সোমবার ৮ জুন )দুপুরে কারাগার পরিদর্শন করে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে। যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
পরিদর্শনের সময় তিনি জেলা কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এছাড়া কারাগারের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মির্জা শহিদুল ইসলাম, জেলার (ভারপ্রাপ্ত) মনির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে