, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আঞ্চলিক তথ্য অফিস, খুলনার আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন।

সেমিনারে বক্তারা ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য, প্রোপাগান্ডা, বানোয়াট কনটেন্ট, এবং বিকৃত বা ম্যানিপুলেটেড তথ্যের নেতিবাচক প্রভাব ও তা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস, খুলনার সিনিয়র তথ্য অফিসার জনাব মো: মেহেদী হাসান। সেমিনারে স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জনাব এ এস এম কবীর। ​বক্তারা অপতথ্য ও গুজব প্রতিরোধে ‘ক্রিটিক্যাল থিংকিং’ বা তথ্যের উৎস তলিয়ে দেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও ইন্টারনেটে তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন আধুনিক টুলস যেমন— গুগল রিভার্স ইমেজ সার্চ, ইয়ানডেক্স, মেটা কনটেন্ট লাইব্রেরি, ওয়েব আর্কাইভ এবং বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : এক ঘন্টা আগে