, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক দামুড়হুদায় ৬ ঘন্টার ব্যবধানে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোকের ছায়া দামুড়হুদায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড চুয়াডাঙ্গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া মিথ্যা বানোয়াট অপ্রচারের থানায় জিডি

দামুড়হুদায় ৬ ঘন্টার ব্যবধানে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : ২ ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছরের শিশু রুফাইয়িত হোসেন ও ৯ মাস বয়সী শিশু আনিসা। শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই হৃদয়বিদারক দুটি ঘটনা। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোজাখুজির পর এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী শিশু কন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাচানো সম্ভব হয়নি।

একই দিনে ৬ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে হতবাক স্থানীয়রা। তাদের ভাষ্য, সামান্য অসতর্কতা আর নজরদারির ঘাটতিই কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

দামুড়হুদায় ৬ ঘন্টার ব্যবধানে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোকের ছায়া

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে