, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দামুড়হুদায় সশস্ত্র হামলা: আশঙ্কাজনক দুই ভাই; একজন নিহত, অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খাপাড়া এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় একজন নিহত এবং একই পরিবারের দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার পৃথক দুই হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খাপাড়ার বাবলু খার বাড়িতে মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী একদল যুবক হামলা চালায়। তারা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে বাবলু খার দুই ছেলে রাজু ও সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।

গুরুতর আহত রাজুকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং সাজুকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এর আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হামলার সময় ভাড়াটিয়া হামলা কারিরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক মো: সাজু নামে এক যুবক গণপিটুনির শিকার হন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম মেম্বরের বিরুদ্ধে ভাড়াটে বাহিনী এনে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদ ও মেম্বার সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের চাররাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দামুড়হুদায় সশস্ত্র হামলা: আশঙ্কাজনক দুই ভাই; একজন নিহত, অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬