, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

  • প্রকাশের সময় : ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা এবং যে কাজে যাবেন সে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। প্রশিক্ষণপ্রাপ্ত হলে ভালো বেতন পাওয়ার পাশাপাশি মালিক পক্ষের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়।

বক্তারা আরও বলেন, বিদেশগামীদের কোনোভাবেই দালালের খপ্পরে পড়া যাবে না। বিভিন্ন দালাল লোভনীয় প্রস্তাব দিয়ে মানুষকে বিদেশে নিয়ে গিয়ে নানাভাবে হয়রানির শিকার করছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক ও বৈধ পথে বিদেশ যাওয়া প্রয়োজন।

এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বৈদেশিক মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানি ব্যুরোকে আরও শক্তিশালী করে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি বিদেশে পাঠানোর ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

প্রকাশের সময় : ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫