, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে

শিমুল রেজা
দামুড়হুদা দর্শনা থানাধীন মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে,সোমবার ( ২০ এপ্রিল) নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল তত্ত্বাবধানে একটি রেইডিং টিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার শান্তি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের ১০০ গ্রাম গাঁজা রাখার অপরাধে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শান্তি পাড়া এলাকার (৪নং ওয়ার্ড)বাসিন্দা এবং তার পিতা মৃত শওকত ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম। তিনি ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬