, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গা সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশের সময় : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৫৯ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরও উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন। আটক মাহাবুল হোসেন একই উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোয়ালপাড়া-জীবননগর সড়কে জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মাহাবুল হোসেন নামের একজনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল ও মোবাইল ফোন। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিজ জিম্মায় রেখে বহন করছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গা সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬