, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা

  • প্রকাশের সময় : ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

জেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি পদে এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারে প্রতিনিধি হুসাইন মালিক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মারুফ সরোয়ার বাবু মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এসময় দুই কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসূলি ( স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আ স ম আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে নাজমুল হক স্বপন ও শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট থেকে রফিকুল ইসলাম ও হুসাইন মালিক পরিষদ মনোনয়ন উত্তোলন করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং নির্বাচন কমিশন কর্তৃক দুটি সংগঠনের ২৬জন প্রতিদ্বন্দ্বীর সকলেই বৈধ ঘোষিত হওয়ায় এবং এঁদের কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন , সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ) , সহ সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা), অর্থ সম্পাদক জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন ( সময় টিভি) , ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু (দেশ টিভি) , দপ্তর সম্পাদক মফিজুর রহমান (আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, সরদার আল আমিন (সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন) , রাজীব হাসান কচি (প্রধান সম্পাদক আজকের খাসখবর , প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই), আশরাফুল হক বিপুল আশরাফ (সম্পাদক ও প্রকাশক দৈনিক আজকের চুয়াডাঙ্গা, জেলা প্রতিনিধি এস এ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে) ও রিফাত রহমান (বণিক বার্তা ও জিটিভি)।

অপরদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সভাপতি পদে মো: পলাশ উদ্দীন (বিজয় টিভি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা), সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা (দৈনিক সকালের সময়), অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক সনজিত কর্মকার (নয়া শতাব্দী ও কলকাতা টিভি) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান (দি নিউনেশন ও সোনালী বার্তা), মো. খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা) মো. আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ) এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা) ও মো. আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী)।

উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ দুটি প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিন নির্বাচন কমিশনার হলেন, অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ ও অ্যাডভোকেট মো. আহসান আলী।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা

প্রকাশের সময় : ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫