, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড চুয়াডাঙ্গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া মিথ্যা বানোয়াট অপ্রচারের থানায় জিডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া মিথ্যা বানোয়াট অপ্রচারের অভিযোগ দর্শনা পৌর বাসীকে নতুন বছরের শুভেচ্ছা,হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌর বাসীকে নতুন বছরের শুভেচ্ছা ‘আলহাজ্ব মশিউর রহমান

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৪৮ মিনিট আগে
  • ৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে উঠেছে। অভিযুক্ত সিঅ্যান্ডবিপাড়ার খোরশেদ আলম নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়রা আটক করে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত খোরশেদ আলম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সিঅ্যান্ডবিপাড়ার বসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেয় অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ৪৮ মিনিট আগে