, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, আসামি পালাতক

  • প্রকাশের সময় : ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোর রাতে আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। হারদী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রামের বাসিন্দা রায়হান জোয়াদ্দারের ছেলে শামীম রেজা (৩৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বসতবাড়ি থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে শামীম রেজা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, আসামি পালাতক

প্রকাশের সময় : ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫