, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মিলর ইঁদুর মরা! দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়, অভিযান চলাকালে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিতে ব্যবহৃত ডালডায় মরা ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং অগ্রিম তারিখ দিয়ে পণ্য তৈরির অপরাধে মালিক সাইদুর রহমানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং অন্যানা ফুড প্রোডাক্টকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন করে প্যাকেটজাত করার দায়ে মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান উপলক্ষ্যে বিশেষ তদারকি অভিযানের অংশ হিসেবে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্থানীয় হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি চালানো হয়। এসময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য পরিহার করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল। ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মিলর ইঁদুর মরা! দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬