, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় বালির ট্রাক ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশের সময় : ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১২৪ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (বয়স আনুমানিক ৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।

মঙ্গলবার ( ৬ জানুয়ারি )সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী আলমসাধুটি। মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় বালির ট্রাক ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬