, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।

প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন মাসুদ পারভেজ রাসেল এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন জহুরুল ইসলাম আজিজী।

অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন। একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন এবং হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন হাসানুজ্জামান সজীব।

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করতে হবে এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের সকল নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলার চারটি উপজেলায় মোট ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬