, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের পক্ষে পাখি শিকার বন্ধে জেলাব্যাপী প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ পড়া হয়েছে

পাখি প্রকৃতির অলংকার ও কৃষকের অকৃত্রিম বন্ধু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পাখি শিকার, বেচাকেনা ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ’। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নে এই প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষিত না হলে মানুষের অস্তিত্ব সংকটে পড়বে। পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে এই সংগঠনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম এবং পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান। সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন জলমহালে স্থানীয় ও পরিযায়ী পাখির বিচরণ থাকলেও অসাধু শিকারিরা প্রতিনিয়ত পাখি নিধন করছে। কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি। উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় তাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের কর্মী নীরব, রিগান, জিসান, সুয়াইবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে পাখি শিকারিদের তথ্য প্রশাসনকে জানিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের পক্ষে পাখি শিকার বন্ধে জেলাব্যাপী প্রচারণা শুরু

প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫