, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুটিলা খাতুন (৪৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারের অসহনীয় যন্ত্রণায় ভুগে তিনি আত্মহত্যা করেছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুটিলা খাতুন (৪৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সাহেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। অসহনীয় শারীরিক যন্ত্রণা ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি বলেন, কুটিলা খাতুন চার থেকে পাঁচ বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়েছিলেন। আরও বলেন, ভোরে সাহরি শেষে সবার অজান্তে তিনি বাড়ির পাশের আমবাগানে যান। ফজরের নামাজ শেষে তারই বোনের ছেলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দেয়। পরে তারা মরদেহ নামিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, পরিবারের দাবি, কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬