, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী

  • প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এসময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল।

এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতির যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ আমার সেই আশা পূর্ণ হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

কুষ্টিয়ায় দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী

প্রকাশের সময় : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬