, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা’ কর্মসূচির শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২১২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা এসে দাঁড়ায় পথের পাশে। করমর্দনের জন্য তারা এগিয়ে এলে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি শিক্ষার্থীদের বকা দিয়ে বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা, ক্লাস ফেলে এখানে চলে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’

তবে পরক্ষণেই তার কণ্ঠে নরম সুর ফুটে ওঠে। এক মুহূর্তের আবেগে তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

এই কথায় উপস্থিত নেতা-কর্মীসহ সাধারণ মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই এমন আন্তরিক ও স্নেহভরা রাজনৈতিক ভাষা দীর্ঘদিন পর শুনলেন বলে মন্তব্য করেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা।

এতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ ঝাড়লেন সার্জিস হাটবোয়ালিয়া থেকে পদযাত্রা করে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা এবং জীবননগরে আরও পথসভা অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা’ কর্মসূচির শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫