, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় বিস্ফোরক ও মাদক মামলার আসামিসহ দুই জন গ্রেপ্তার ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় বেলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার দামুড়হুদায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার সামাদ’র অদৃশ্য দাপট,এখনও ধরা ছোঁয়ার বাইরে চুয়াডাঙ্গায় খালের মাটি ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দামুড়হুদায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড; মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান 

দর্শনায় বিস্ফোরক ও মাদক মামলার আসামিসহ দুই জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ১৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী এবং মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে দর্শনা থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দর্শনা শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ প্রভাত আলম (৩২) এবং মাদক মামলার আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন টাওয়ারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ ওয়াসিম হোসেন (৩২)কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এই দুই আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রভাত আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, মোঃ ওয়াসিম হোসেনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, বিস্ফোরণ মামলার আসামি প্রভাত আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরও বলেন নাশকতা, মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।”

জনপ্রিয়

দর্শনায় বিস্ফোরক ও মাদক মামলার আসামিসহ দুই জন গ্রেপ্তার

দর্শনায় বিস্ফোরক ও মাদক মামলার আসামিসহ দুই জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে