, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার দামুড়হুদায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার সামাদ’র অদৃশ্য দাপট,এখনও ধরা ছোঁয়ার বাইরে চুয়াডাঙ্গায় খালের মাটি ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দামুড়হুদায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড; মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান  চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু

চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে
  • ২৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) ভোররাত প্রায় ৪টার দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টিম রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন পূর্ব পাশে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কে অভিযান চালায়।অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াডোব (কাচারি মুন্সিপাড়া) এলাকার মৃত গোলাম হোসেনের বাড়িতে বসবাসকারী ভোলাডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেন (তোফা)-এর ছেলে সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ (পুলিশ ক্যাম্পের পাশে) গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর থানার হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)-কে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি লোহার হাসুয়া, একটি মোটরচালিত পাখি ভ্যান (চারটি ব্যাটারিসহ), প্রায় ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা জব্দ করা হয়। উদ্ধারকৃত পাখি ভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।পুলিশের দাবি, এ ঘটনায় আরও পাঁচজন চিহ্নিত আসামি এবং চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে