, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার দামুড়হুদায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার সামাদ’র অদৃশ্য দাপট,এখনও ধরা ছোঁয়ার বাইরে চুয়াডাঙ্গায় খালের মাটি ভাটায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দামুড়হুদায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড; মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থান  চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

  • প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গত মে মাসে ৮১টি মামলা দায়ের করেছে জেলা পুলিশ। এসব মামলায় ১৩৭ জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৩৪ জন এজাহারভুক্ত আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ৩টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী চলমান অভিযানে মে-২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫ হাজার ৫২৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ৩৭ পিস ব্রুপেনরফিন ইনজেকশন, ৭৯ বোতল ইসকাপ, ১১৮ বোতল ফেরারডিন, ৫২ বোতল উইনসেরেক্স, ৫০০ বোতল অ্যালকোহল এবং ৪৮ বোতল দেশীয় মদের পাশাপাশি ২৮ দশমিক ৫ লিটার তরল মদ।

জেলা পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার

চুয়াডাঙ্গায় ৩০ দিনে ৮১ মামলায় গ্রেফতার ১৩৭

প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬