, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশের সময় : ৪ মিনিট আগে
  • ৩ পড়া হয়েছে
শিমুল রেজা,
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে মহেশপুর ৫৮ বিজিবির মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে সিকান্দার আলীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং চার টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তপথে স্বর্ণ পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ৪ মিনিট আগে