, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২৯ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহাবুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থান সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানাবাড়িতে মামাদের কাছে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাহাবুলের একটি গরু চুরি হয়ে যায়। এরপর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।নিহতের মামা মঞ্জু ও মন্টু জানান, মাহাবুলের আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তবে গরু চুরি হওয়ার ঘটনায় তিনি বেশ ভেঙে পড়েছিলেন। মাহাবুলের স্ত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে মানসিক চাপেও ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬