, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

দামুড়হুদায় আপত্তিকর ছবি দিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল, দুই যুবক গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৬ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর এলাকায় অবস্থিত ফ্যান্টাসি পার্কে ঘুরতে গিয়ে এক কিশোরী ও তার বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ৯টার দিকে দামুড়হুদা থানাধীন “চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক” নামের স্থানে ঘুরতে আসে। তার সঙ্গে তার বন্ধু ঢাকা জেলার খিলক্ষেত এলাকার বিল্লাল হোসেন এর ছেলে মেহেদী হাসান শুভ (১৬) উপস্থিত ছিল।
পরে একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পার্কের পূর্ব পাশে অবস্থানকালে কয়েকজন যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে এবং সুযোগ বুঝে তাদের কাছে গিয়ে ছবি ও ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মান-সম্মানের ক্ষতি করার হুমকি দিয়ে ছেলের কাছ থেকে প্রথমে ১ হাজার ৫০০ টাকা আদায় করে এবং পরবর্তীতে আরও ১০ হাজার টাকা দাবি করে।
ভীত-সন্ত্রস্ত অবস্থায় ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং উপজেলার সদরের পীরপুর গ্রামের টাপু বিশ্বাস এর ছেলে সজিব বিশ্বাস (১৯)। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অপর দুই যুবক রাকিবুল (২৬) ও রুবেল (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দামুড়হুদায় আপত্তিকর ছবি দিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল, দুই যুবক গ্রেপ্তার 

প্রকাশের সময় : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬