, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৫৮ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি অবৈধ স্বর্ণের বারসহ আলঙ্গীর খান (৫৫) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল ৬ টায় পৌর শহরের দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আলঙ্গীর খান দর্শনা পৌর মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়,দর্শনার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। সকাল ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তিকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম ঘোরাফেরা করতে দেখে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়,কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো স্কচ টেপ দ্বারা মোড়ানো দুই টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের বারগুলোর মোট ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা

জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬