, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাদকমুক্ত দর্শনা পৌরসভা গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন,হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন তরুণ ভোটারদের আস্থার প্রতীক চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে দর্শনা পৌর বিএনপি’র শুভেচ্ছা দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ চুয়াডাঙ্গায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া চুয়াডাঙ্গার আক্কাস লেক ভিউ পার্কে যুবক-যুবতীকে ঘিরে ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস

  • প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২২ পড়া হয়েছে
শিমুল রেজা,
চুয়াডাঙ্গা দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে নির্মিত ৫টি অবৈধ বাঁধ অপসারণ ও ২০০ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​অভিযান চলাকালে হাউলি ইউনিয়নের সুবলপুর ব্রীজের পার্শ্ববর্তী লংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ২০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে স্থানীয় ভাবে তৈরি করা বাঁধ ৫টি ভেঙে দেওয়া হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
​অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আরও বলেন,নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস

প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬