, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৯২ পড়া হয়েছে

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা উপজেলার এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

ভুক্তভোগী উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গোলাম সরোয়ারের ছেলে মো. মাহফুজুর রহমান বর্ষণ। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে “বর্ষণ ইলেকট্রিক” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

লিখিত আবেদনে মাহফুজুর রহমান বর্ষণ উল্লেখ করেন, থানার নিকটে ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বর্তমান ওসি মোতালেব হোসেন এর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের গত  জানুয়ারি মাসের ১ তারিখে ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ।

এ বিষয়ে ভুক্তভোগী বর্ষণ জানান, তিনি বর্তমানে খুব কঠিন সময় পার করছেন। প্রথমে ভালো সম্পর্ক তৈরি করে পরে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। থানার মসজিদে বিভিন্ন কাজ করিয়ে বিল আদায়ের জন্যও তার দোকানে পাওনাদার পাঠানো হয়েছে। তিনি এখন ব্যবসা পরিচালনা ও বাড়ির বাইরে যাওয়া নিয়ে শঙ্কায় আছেন। তিনি অভিযুক্ত ওসির বদলি ও বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের জন্য তৎপর। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায়। রাজন তাকে বিতর্কিত করার জন্য চক্রান্ত করতে পারে। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলে জানান।

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

কুষ্টিয়ায় ওসির ভয়ে ডিসির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক ব্যবসায়ী

প্রকাশের সময় : ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬