, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গার জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে জীবননগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল কে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, অসাধু উপায়ে কোন ব্যবসায়ী যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে সবার নজর দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ন্যায্য মূল্যে সার পেতে কৃষকেরা যেন কোন ভোগান্তিতে না পড়ে।।চলতি মৌসুমে এই উপজেলায় সারের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে হবে। এছাড়াও মতবিনিময় সভায় প্রকৃত কৃষকের নিকট কৃষি প্রণোদনা সঠিকভাবে বিতরণের গুরুত্বারোপ করা হয় ও নিয়মিত বাজার তদারকি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ,বিসিআইসি ও বিএডিসি ডিলারেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬