, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

  • প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার জেলায় দুইটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়।

আজ সকাল ৮টায় দর্শনা থানাধীন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ও দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

এদিকে সকালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকাল ১০ টায় শেষ খবর পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দুইটি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে প্রার্থী ভোটযুদ্ধে আছেন। এতে দুটি আসনে তিনজন করে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মো. শরীফুজ্জামান, জামায়াতের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের মো. রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসানুজ্জামান সজিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে এবার মোট ভোটার রয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এরমধ্যে দুই লাখ ৫৪ হাজার ৩০২ জন পুরুষ, দুই লাখ ৫৭ হাজার ৩৪৭ জন মহিলা ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এরমধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭১৭ জন পুরুষ, দুই লাখ ৪৫ হাজার ৭৩৬ জন মহিলা ও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

প্রকাশের সময় : ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬