, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন: শরীফুজ্জামান শরীফ

  • প্রকাশের সময় : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ পড়া হয়েছে

শিমুল রেজা

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানের ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে চারটায় স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন,চুয়াডাঙ্গার মানুষ বিগত দিনের পরিক্ষীত বিএনপিকেই ভোট দিতে চায়। এর কারণ বিএনপির হাত ধরেই এদেশের কাঙ্খিত উন্নয়ন হয়েছে। আমাকে ভোট দিলে আমি চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবো। আমি অথবা আমার কোন সহযোগী বা সহকর্মীর কাছ থেকে যদি কোন মানুষ কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। এসময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করবেন এবং সকল কৃষক কৃষি কার্ড পাবেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন, দেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেয়া হবে।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কর্নেল (অবঃ) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলহাজ্ব সাহেদুজ্জামান টরিক সিআইপি, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। এসময় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

বিএনপিকে জয়ী করতে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকুন: শরীফুজ্জামান শরীফ

প্রকাশের সময় : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬