, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দর্শনায় সৌদি আরব প্রবাসী যুবদল নেতা কলিম উদ্দিনকে এলাকাবাসীর সংবর্ধনা

  • প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮১ পড়া হয়েছে

আওয়ামী সরকারের নির্যাতনে দেশ ত্যাগে বাধ্য হয়ে দীর্ঘদিন সৌদি প্রবাসী জীবন কাটানোর পর দেশে ফিরেছেন যুবদল নেতা কলিম উদ্দিন। রবিবার দেশের মাটিতে পা রাখেন তিনি। দামুড়হুদা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বুইছিতলা গ্ৰামের সিরাজুল ইসলামের ছেলে কলিম উদ্দিন সৌদি আরব প্রবাসী। ২০১৮ সালে স্থানীয় আওয়ামীলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় কলিম উদ্দিন মারাত্মকভাবে আহত হন।‌ চিকিৎসা শেষে সুস্থ হলে পরিবারের স্বজনরা তাকে সৌদি আরবে পাঠিয়ে দেন। এর পরে কয়েকদফা সে দেশে আসলেও তার নিরাপত্তার কথা ভেবে তাকে আবারও সেখানে পাঠিয়ে দেয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনে তার প্রানের সংগঠনের প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ১ ফেব্রুয়ারি
রবিবার দুপুরে কলিম সৌদি আরব থেকে ঢাকা হয়ে দর্শনায় এসে পৌছালে তার এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ব্যাপকভাবে বরন করে নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বরন করে নেন। এসময় হাবিবুর রহমান বুলেট আশা প্রকাশ করে বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ভায়ের হাতকে শক্তিশালী করতে যুবদল নেতা কলিম উদ্দিন স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের উজ্জীবিত করতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। কলিম উদ্দিন তার প্রতিক্রিয়ায় এই জনপদের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে নির্বাচিত করতে উদাত্ত আহ্বান জানান।‌ তিনি আরও বলেন, গত ১৬ বছরের আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়ে শেখ হাসিনা কাউকে দেশ ছাড়া কাউকে বাড়ি ছাড়া করেছে। অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই ফ্যাসিস্ট সরকার ছাত্রজনতার আন্দোলনে গত বছর আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা এখন নিরাপদ ও মুক্ত।

দর্শনা পুরাতন বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আসিফ হাসান,

কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেনের,দর্শনা থানা যুবদলের সদস্য মাসুদ রানা সহ অনেকে। এরপরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কলিম উদ্দিনকে তার নিজ গ্ৰামে নিয়ে যায় দলীয় নেতা কর্মীরা। বুইছিতলা গ্ৰামে এদিন সন্ধ্যায় তাকে অনুরুপ সংবর্ধনা প্রদান করা হয়।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দর্শনায় সৌদি আরব প্রবাসী যুবদল নেতা কলিম উদ্দিনকে এলাকাবাসীর সংবর্ধনা

প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬