, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা,

  • প্রকাশের সময় : ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১২৯ পড়া হয়েছে

শিমুল রেজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি এসব বিষয় নিশ্চিত করতে বিজিবি’র উদ্যোগে জনসচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার, বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, “জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এটাই আমাদের প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো গুজব, উত্তেজনা বা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে।” অনুষ্ঠানে বক্তারা জনগণের প্রতি শান্তিপূর্ণ নির্বাচন, সম্প্রীতি বজায় রাখা ও সচেতনতার সাথে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা,

প্রকাশের সময় : ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬