, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় জামায়াতের গণসংযোগ নারী ভোটার ও কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে: মাসুদ পারভেজ রাসেল

  • প্রকাশের সময় : ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগকালে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের অন্তত ৮০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, জবাবদিহিতার অভাবের কারণেই সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি বিস্তার লাভ করেছে। আগামী নির্বাচনে জোট সরকার বিজয়ী হলে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। বিশেষ করে আইটি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে, যাতে যুবসমাজ দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে। নির্বাচন আর মাত্র ১২ দিন বাকি থাকলেও এখনো পুরোপুরি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ (প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি। দাঁড়িপাল্লা প্রতীকের নারী ভোটার ও কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। নারী কর্মীদের ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভোটারদের মধ্যে এখনো ভোট প্রদান নিয়ে ভীতি কাজ করছে উল্লেখ করে মাসুদ পারভেজ রাসেল বলেন, অনেক সাধারণ ভোটারের মনে শঙ্কা রয়েছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না। ব্যবসায়ীসহ সাধারণ ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক শফি, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির শান্ত, অর্থ সম্পাদক ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন ও মতিয়ার রহমান, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, সেক্রেটারি রাফায়েত বিন শোভন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান শরীফ, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে ফজরের নামাজ আদায় শেষে মোমিনপুর ইউনিয়নের পিটিয়ার মোড়ে শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বোয়ালমারী গ্রামের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান, ইউনিয়ন আমীর বজলুর রহমান, ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক মিঠু, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মাসুম বিল্লাহ, পৌর সভাপতি রাব্বি হাসান এবং জামায়াতে ইসলামী পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস শুকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় জামায়াতের গণসংযোগ নারী ভোটার ও কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে: মাসুদ পারভেজ রাসেল

প্রকাশের সময় : ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬