, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

আন্দুলবাড়ীয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নেতাকর্মীদের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬০ পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া এবং ইউনিয়নের ২ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে, চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও দিনমজুরদের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

গণসংযোগে অংশ নেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাবদার রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান সোনা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ রফি উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বদরুদ্দোজা বদে, সাধারণ সম্পাদক আবু জাফর, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এস এম জাভেদ লাল, ছাত্রদল সদস্য মো. পারভেজ হাসান, যুবদল নেতা সোহেল ও পিন্টু, মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার ও মনি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, মাহমুদ হাসান খান বাবু একজন সৎ ও জনবান্ধব মানুষ এবং এলাকার সন্তান। তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা। নেতাকর্মীরা আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে তারা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও কৃষিপণ্যের সুবিধা পান। এছাড়াও এলাকার রাস্তা-ঘাট উন্নয়নসহ সার্বিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

আন্দুলবাড়ীয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নেতাকর্মীদের লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬