, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৪

  • প্রকাশের সময় : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে।রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের জুগিরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এ ঘটনায় আমাদের নারী কর্মীসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পাঁচজন নেতাকর্মী আহত হয়ে আলমডাঙ্গার উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেন বলেন, ‘আমাদের কর্মী-সমর্থকরা ভোটের প্রচারণায় ছিল। এসময় বিএনপির সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎক।’

আহত নারী মুক্তি খাতুন মুক্তা বলেন, ‘আমরা আমাদের রাইস মিলের কাছে দাঁড়িয়েছিলাম। এসময় জামায়াতের একের পর এক লোক এসেই যাচ্ছে। পরে একটি কালো রঙের মাইক্রোবাস এসে গ্রামের ব্রিজের ওপর দাড়াই। এরপরই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ইটের আঘাতে আমি আহত হয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, বিকেল ৫টার পর আহত অবস্থায় ৯ জন জরুরি বিভাগে আসেন। তাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৪

প্রকাশের সময় : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬