, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ ও মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকার-সহ আটক ২

  • প্রকাশের সময় : ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৮ পড়া হয়েছে

শিমুল রেজা

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় ইসকাফ সিরাপ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় নাটুদাহ–জগন্নাথপুর সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— রাজবাড়ী জেলার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) এবং একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক প্রাইভেট কারের গতিরোধ করার চেষ্টা করলে গাড়িটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, জব্দ করা ইসকাফ সিরাপটি নেশাজাতীয় হিসেবে ব্যবহৃত হয় এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়ে থাকে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা কৌশলে এটি বিকল্প হিসেবে ব্যবহার করছে। ভারতের বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে এই নেশাজাতীয় সিরাপ সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ ও মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকার-সহ আটক ২

প্রকাশের সময় : ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬