, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

বিএনপি শুরু থেকেই রাষ্ট্রের সংস্কারের দাবি জানিয়ে আসছে, মাহমুদ হাসান খান বাবু 

  • প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ পড়া হয়েছে
শিমুল রেজা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘গণভোট’ শব্দটির সাথে সাধারণ মানুষের পরিচয় যেমন দীর্ঘদিনের, তেমনি এর সাথে জড়িয়ে আছে নানা বিতর্ক ও ক্ষমতার রাজনীতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই রাষ্ট্র সংস্কার প্রস্তাবের পক্ষে-বিপক্ষের গণভোট অনুষ্ঠিত হবে, আগামী ১২ ফেব্রুয়ারি বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী গণসংযোগ প্রচারণা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ও  বিজিএমইএ সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। রবিবার (১৮ জানুয়ারি) বেলা সাড় ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার বাজার, চায়ের দোকান সহ বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং  ভোটারদের কাছে ধানের শীষের পাশাপাশি ‘হ্যা’ ভোটের পক্ষে নির্বাচনী গণ সংযোগ প্রচারণা করেন।
গণসংযোগকালে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তিনি বলেন, আমাদের দলের মূল চেতনার সঙ্গে গণভোটের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান প্রথম গণভোটের মাধ্যমে জনরায় নিয়েছেন। আমরা সেটিকে আমাদের দলের আদর্শ মনে করি। আমাদের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার।
আরও বলেন আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই। তাহলে দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নেব এবং বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন। যেগুলো এখনো কার্যকর রয়েছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য অনেক সংস্কারমূলক কাজ করেছেন। দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এ সময় কুড়ুল গাছি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

বিএনপি শুরু থেকেই রাষ্ট্রের সংস্কারের দাবি জানিয়ে আসছে, মাহমুদ হাসান খান বাবু 

প্রকাশের সময় : ১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬