, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় যুবকের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

  • প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দর্শনায় পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা হলেন নেহালপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে এলাকার একাংশ প্রথমে তাদের আটক করে। পরে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এসময় শারীরিক নির্যাতনও চালানো হয় তাদের ওপর। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‌‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। অপরাধের বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে হবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, সামাজিকভাবে কাউকে হেয় করার উদ্দেশ্যে মারধর বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় যুবকের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬