, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল দাবিতে শিক্ষা সচিবের বৈঠক

  • প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ পড়া হয়েছে

শীতের কুয়াশা ভেদ করে সূর্য তখন সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে। ততক্ষণে চুয়াডাঙ্গা জেলা সমিতির ক’জন কর্মবীর হন্তদন্ত ধাবমান বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে। রবিবার ১১ জানুয়ারি সকাল ৯ টায় চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টুর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট্য প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।

আনন্দে উদ্বেলিত সবাই। সকাল সাড়ে ৯ টার সময় শিক্ষা সচিব(মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মহোদয়ের দপ্তরে হাজির হন সকলেই। শিক্ষা সচিব জনাব রেহানা পারভিনের সাথে আগেই সিডিউল নিয়ে রেখেছেন প্রকৌশলী মো. আমিনুর রহমান(যুগ্মসচিব)।

অতিরিক্ত সচিব ড.মো. সুরাতুজ্জামান শিক্ষা সচিব মহোদয়কে আমাদের আগমনী বার্তা দিয়ে সবাইকে পরিচয় করিয়ে দেন। চুয়াডাঙ্গায় একটি কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্ব উপস্থাপন করেন প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম। এরপর চুয়াডাঙ্গার সমৃদ্ধ কৃষি নিয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। বাংলাদেশের পাট, সবজি, আখ পরিবহনের জন্য বৃটিশ আমলেই চুয়াডাঙ্গায় রেললাইন স্থাপন করা হয়। সেখান থেকেই শিল্পের কাঁচামাল সংগ্রহ করে কোলকাতা শিল্পনগরী গড়ে ওঠে। অথচ চুয়াডাঙ্গা আজ অব্দি উন্নয়ন বঞ্চিত এক রিক্ত জনপদ।

চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল ছাগল,পান, ভুট্টা,আখ,পাট,মাছ, গবাদি পশু, হাওড়-বাওড় সবকিছুই এদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে, তাও তুলে ধরেন মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার বিশেষ অবদান; এমনকি চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে তার স্বীকৃতি না পাওয়ার বঞ্চনার কথাও তুলে ধরেন মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু।শিক্ষা সচিব মহোদয়ের সাথে নির্ধারিত সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা মহোদয়ের সাথে কিছু খুটিনাটি বিষয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষে আজকের সভায় উপস্থিত ছিলেন কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত লিয়াজো কমিটির আহ্বায়ক ও সিটি ইউনিভার্সিটির এগ্রিকালচারাল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড.খন্দকার শরিফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব(সাবেক) ও অতিরিক্ত সচিব ড.মো. সুরাতুজ্জামান।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল দাবিতে শিক্ষা সচিবের বৈঠক

প্রকাশের সময় : ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬