, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযানে ১৫ টি ককটেল বোমা ও ট্যাপেন্ডা ট্যাবলেটসহ আটক ১

  • প্রকাশের সময় : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০৫ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ককটেল বোমা ও ২৩০ ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান। আটক ৪০ বছর বয়সী এরিন বাদশা নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে।

ওসি মিজানুর রহমান বলেন, নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা আছে গোপন সংবাদ পাওয়া যায়। পরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালায়।

“অভিযানের সময় এরিন বাদশার বাসায় ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট পাওয়া যায়। পরে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি বোমা উদ্ধার করা করা হয়। এ সময়ে এরিনকে আটক করে যৌথবাহিনী।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এরিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযানে ১৫ টি ককটেল বোমা ও ট্যাপেন্ডা ট্যাবলেটসহ আটক ১

প্রকাশের সময় : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬