, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • প্রকাশের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ পড়া হয়েছে

শিমুল রেজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য কোনো ত্রুটি না পাওয়ায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয় বেলা সাড়ে ১০টায় এবং চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের জন্য বেলা সাড়ে ১১টায়। কার্যক্রমটি পরিচালনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গা-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান।

চুয়াডাঙ্গা-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন,বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ও সদস্য নুর হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার চারটি উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সব প্রার্থী এবং প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থকরা।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬