, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ- আটক ২

  • প্রকাশের সময় : ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে চালিয়ে দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দর্শনা রেলবাজারের মজিদ মার্কেটে বাবুর খেলনা দোকানের ভেতর থেকে আব্দুর রউফ ওরফে বাবু (৫০) নামের একজনকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক আব্দুর রউফ দর্শনা পৌরশহরের ইসলাম বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

পরবর্তীতে ডিবির একই টিম সন্ধ্যা সোয়া ৬টার দিকে দর্শনা থানার বেগমপুর গ্রামের ফুলতলা পাড়ায় অভিযান চালিয়ে বাবু প্রধানকে (৪২) তার নিজ বসতবাড়ির উঠান থেকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট। আটক বাবু প্রধান একই এলাকার মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে।

আটক দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ- আটক ২

প্রকাশের সময় : ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫