, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল :বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

  • প্রকাশের সময় : ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১১৭ পড়া হয়েছে

শিমুল রেজা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয়
আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব। (এবি পার্টি)আব্দুল্লাহ আল মামুন। এনসিপি’র মোল্লা এহসান ফারুক।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম। (এবি) পার্টির জেলা আহ্বায়ক আলমগীর হোসেন। ইসলামী আন্দোলন মো.জহুরুল ইসলাম,

মনোনয়নপত্র জমা কালে নিজ নিজ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই আসনে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে সোমবার বিকাল সাড়ে ৪ পর্যন্ত ১১ জন প্রার্থীই আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল :বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা

প্রকাশের সময় : ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫